বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি ঘরানার ইসলামি দলগুলোর সঙ্গে হেফাজতের বৈঠক কাল অপ্রয়োজনীয় সিজার কে না বলি জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ

যুদ্ধবিরতি চুক্তির পরে গাজায় ১০০ ফিলিস্তিনিকে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। যা রোববার (১৯ জানুয়ারি) থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে এই সময়ের মধ্যেও অবরুদ্ধ এলাকাটিতে অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

এতে যুদ্ধবিরতি চুক্তির পর গাজায় নিহতের সংখ্যা বেড়ে ১০১ জনে দাঁড়িয়েছে। এ সব নিহতের মধ্যে ৩১ নারী ও ২৭ শিশু রয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে মোট নিহতের সংখ্যা বেড়ে ৪৬ হাজার ৭৮৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন এক লাখ ১০ হাজার ৪৫৩ জন।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, মধ্যস্থতাকারী দল প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে জানিয়েছেন, জিম্মিদের মুক্তি দেওয়ার বিষয়ে একটি চুক্তি হয়েছে। চুক্তিটি অনুমোদনের জন্য মন্ত্রিসভার পূর্ণাঙ্গ বৈঠকের আগে শুক্রবার নিরাপত্তা সংশ্লিষ্ট বৈঠক হবে।

যুদ্ধবিরতি চুক্তির পর জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএর কমিশনার-জেনারেল ফিলিপ লাজারিনি বলেছেন, এই চুক্তি গাজার জনগণ এবং ইসরায়েলি বন্দীদের জন্য স্বস্তি এনে দেবে। গাজা সংঘাতের কারণে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে তা সমাধানে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

বিশ্ব খাদ্য সংস্থা জানিয়েছে, গাজায় ১০ লাখের বেশি মানুষকে তারা সহায়তা দিতে প্রস্তুত। তবে এক্ষেত্রে সব সীমান্ত ক্রসিং খুলে দেওয়া দরকার।

সূত্র: আল-জাজিরা

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ