রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মহানবী (সা.)-কে অবমাননা, ইরানে অশ্লীল গায়কের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মহানবী (সা.)-কে অবমাননার দায়ে আমির হোসেন মাগসুদলু ‘তাতালু’ নামে এক অশ্লীল গায়ককে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান।

সোমবার (২০ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ধর্ম অবমাননাসহ বিভিন্ন অপরাধে পূর্ববর্তী পাঁচ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট প্রসিকিউটরের আপত্তি মেনে নিয়েছে দেশটির আদালত।

এতে বলা হয়েছে, মামলাটি পুনরায় খোলা হয়েছে। সেই সাথে আসামী ‘তাতালু’-কে মহানবী (সা.)-কে অবমাননার দায়ে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, রায়টি চূড়ান্ত নয় এবং চাইলে এখনও আপিল করা যেতে পারে।

৩৭ বছর বয়সী এই সঙ্গীতশিল্পী ২০১৮ সাল থেকে ইস্তাম্বুলে বসবাস করছিলেন। তারপর থেকে ২০২৩ সালের ডিসেম্বরে তুর্কি পুলিশ তাকে ইরানের কাছে হস্তান্তর করে।

‘পতিতাবৃত্তি’ প্রচারের জন্য তাতালুকে ১০ বছরের কারাদণ্ড-ও দেয়া হয়েছিলো। ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ‘প্রচার’ এবং ‘অশ্লীল বিষয়বস্তু’ প্রকাশের অভিযোগ আনা হয়েছিলো এই পপ তারকার বিরুদ্ধে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ