রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ইন্দোনেশিয়াতে ভূমিধসে ১৬ জনের প্রাণহানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধস হয়েছে। ফাইল ছবি: জিনহুয়া

ইন্দোনেশিয়াতে আকস্মিক ভূমিধসে অন্তত ১৬ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া ১০ জন আহত হয়েছেন। দেশটির সেন্ট্রাল জাভার পেকানোনগান শহরে মঙ্গলবার ( ২১ জানুয়ারি ) এই দুর্যোগের পর থেকে এখন পর্যন্ত অনেকে নিখোঁজ রয়েছেন। দুর্যোগ প্রশমন সংস্থা ও পুলিশের বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

স্থানীয় সম্প্রচারমাধ্যম কোমপাস টিভিকে দেশটির আঞ্চলিক দুর্যোগ প্রশমন সংস্থার কর্মকর্তা বেরগাস কাতুরাসি জানিয়েছেন, ভারী বৃষ্টিপাতের কারণে এই ভূমিধস হয়েছে। বৃষ্টির কারণে নিখোঁজদের জন্য তল্লাশি অভিযান বাধাপ্রাপ্ত হচ্ছে।

তিনি আরও বলেন,  আমাদের হাতে খুব বেশি সময় নেই, কারণ প্রকৃতির সঙ্গে আমাদের প্রতিযোগিতা করতে হচ্ছে। তাই বাধাপ্রাপ্ত হলেও নিখোঁজদের জন্য তল্লাশি অব্যাহত আছে। 

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ