রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

পাকিস্তানে ধর্ম অবমাননার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ধর্ম অবমাননা বা ব্লাসফেমির দায়ে চার ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন পাকিস্তানের একটি আদালত। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও কুরআন সম্পর্কে অবমাননাকর পোস্ট দিয়েছিলেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

পাকিস্তানের ব্লাসফেমি আইনে বলা হয়েছে, কোনও ব্যক্তি ইসলাম কিংবা এর ধর্মীয় ব্যক্তিত্বের অবমাননা করলে তার মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। তবে কর্তৃপক্ষ কখনো এ ধরনের শাস্তি কার্যকর করেনি।

রাওয়ালপিন্ডির বিচারক তারিক আইয়ুব বলেন, ‘ধর্ম, পবিত্র ব্যক্তিত্ব ও কুরআন অবমাননার মতো অপরাধগুলো ক্ষমার অযোগ্য। এসব অপরাধে কাউকে রেহাই দেওয়ার সুযোগ নেই।’

মৃত্যুদণ্ডের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে ৪৬ লাখ পাকিস্তানি রুপির সম্মিলিত জরিমানাও করেছেন এই বিচারক।এ ছাড়া যদি উচ্চ আদালত তাদের মৃত্যুদণ্ড বাতিল করেন, তবে প্রত্যেক আসামিকে কারাদণ্ড ভোগ করতে হবে বলেও রায় দিয়েছেন তিনি।

আসামিদের আইনজীবী মঞ্জুর রহমানি এই রায়ের সমালোচনা করে বলেন, ‘এ ধরনের মামলায় যে সন্দেহ ও অনিশ্চয়তা তৈরি হয়, তা আদালত উপেক্ষা করেছেন। সম্ভবত আসামির মুক্তির ক্ষেত্রে ধর্মীয় প্রতিক্রিয়া ও বিচারকের বিরুদ্ধে জনগণের সহিংসতার ভয়ের কারণে।’

১৯৮০ সাল থেকে পাকিস্তানে ব্লাসফেমি আইন চালু রয়েছে। তখন থেকেই পাকিস্তানের মানুষেরা ইসলাম অবমাননা, ধর্মগ্রন্থের অবমাননা বা মসজিদের দেয়ালে আপত্তিকর মন্তব্য লেখার অভিযোগে অভিযুক্ত হচ্ছেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ