রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন মোদি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  আগামী ফেব্রুয়ারি মাসে হোয়াইট হাউসে তাদের বৈঠক হতে পারে বলে জানিয়েছে ট্রাম্প।

স্থানীয় সময় সোমবার (২৭ জানুয়ারি) ফ্লোরিডায় তিনি সাংবাদিকদের এ কথা বলেন। খবর হিন্দুস্তান টাইমসের।

ট্রাম্প বলেন, ‘আজ (সোমবার) সকালে তার সঙ্গে আমার দীর্ঘ সময় আলোচনা হয়েছে। তিনি সম্ভবত ফেব্রুয়ারিতেই হোয়াইট হাউসে আসছেন। আমাদের ভারতের সঙ্গে খুব ভালো সম্পর্ক রয়েছে। ’

ফোনালাপ নিয়ে সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মোদি লেখেন, ‘আমরা এমন একটা ভরসাপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে বদ্ধপরিকর, যা দুই দেশের জন্য লাভজনক হবে। আমাদের দুই দেশের নাগরিকদের কল্যাণ, বিশ্বশান্তি, সমৃদ্ধি ও বিশ্বের সুরক্ষার জন্য একসঙ্গে কাজ করব।

নরেন্দ্র মোদি সম্ভাব্য মার্কিন সফর নিয়ে তাৎক্ষণিকভাবে কোনও তথ্য জানায়নি ভারত।  তবে, নয়াদিল্লির কূটনৈতিক মহলে গুঞ্জন রয়েছে, ভারতীয় পক্ষ দুই নেতার মধ্যে একটি প্রাথমিক বৈঠকের জন্য কাজ করছে।

দুই নেতার মধ্যে ফোনালাপের বিষয়ে হোয়াইট হাউস থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ডোনাল্ড ট্রাম্প ভারতের আমেরিকায় তৈরি নিরাপত্তা সরঞ্জাম ক্রয় বৃদ্ধি এবং একটি ন্যায্য দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের দিকে এগিয়ে যাওয়ার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

গত আমলে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প শেষ বিদেশ সফরে ভারতে যান। তার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মোদির মধ্যে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ