রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মানছেনা যুদ্ধবিরতি, গাজায় ফের হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চলমান যুদ্ধবিরতি উপেক্ষা করে ফের গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনী রোববার হামলা চালিয়েছে। এতে এক শিশুসহ সাত ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সূত্র।

সূত্রটি জানায়, একটি ইসরাইলি ড্রোন গাজার মধ্যাঞ্চলে নুসেইরাত শরণার্থী শিবিরের পশ্চিমে উপকূলীয় আল-রশিদ সড়কের একটি গাড়িতে আঘাত করে। এ হামলায় এক শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। এর মধ্যে শিশুটির অবস্থা গুরুতর।

সূত্রটি আরো জানায়, গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিসের পূর্বে আল-ফারাহিন এলাকায় ইসরাইলের আরেকটি ড্রোন একটি বুলডোজারকে আঘাত করে। এতে আরো দুই ফিলিস্তিনি আহত হন।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, হামলার ফলে ওই সড়ক ধরে উত্তর গাজায় ফিরতে থাকা ফিলিস্তিনিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এছাড়াও ইসরায়েলি বাহিনী মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরের পূর্বে এবং দক্ষিণ গাজার পূর্ব রাফায় ফিলিস্তিনিদের বাসস্থান লক্ষ্য করে গুলি চালায়।

১৯ জানুয়ারী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রথমবারের মতো লাখ লাখ ফিলিস্তিনি উত্তর গাজার বিভিন্ন এলাকায় ফিরে যেতে শুরু করেন।

তিন-পর্যায়ের এ যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তির লক্ষ্য গাজায় স্থায়ীভাবে যুদ্ধবিরতি কার্যকর করা এবং সেখান থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহার করা।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ