বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


জমজমের পানি পানে  সচেতনতামূলক নির্দেশনা দিলো সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রমজান মাসে মুসল্লি ও ওমরাহ পালনকারীদের ভিড় সামাল দিতে গ্র্যান্ড মসজিদ ও  মসজিদে নববীর বিষয় দেখভালের দায়িত্বপ্রাপ্ত সাধারণ কর্তৃপক্ষ গ্র্যান্ড মসজিদজুড়ে ২০ হাজার জমজমের পানির পাত্র স্থাপন করেছে। এর মাধ্যমে পবিত্র এ পানির সহজপ্রাপ্যতা নিশ্চিত করার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখা হবে।

কর্তৃপক্ষ দর্শনার্থীদের সচেতনতামূলক কঠোর নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। এতে ব্যবহৃত প্লাস্টিকের কাপ নির্ধারিত বর্জ্যের বিনে ফেলার ওপর জোর দেয়া হয়েছে এবং পানির পাত্র খোলার ব্যাপারে সতর্ক করা হয়েছে। এসব ব্যবস্থা পরিচ্ছন্নতা রক্ষা ও মুসল্লিদের জন্য নির্বিঘ্ন ইবাদত নিশ্চিত করার লক্ষ্যে নেয়া হয়েছে।

জমজম পানির সহজপ্রাপ্যতার পাশাপাশি গ্র্যান্ড মসজিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সম্পূর্ণ সুসজ্জিত ওজুখানা স্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে কিং ফাহাদ সম্প্রসারণ এলাকা- যেখানে এসকেলেটর ও লিফটের মাধ্যমে যাতায়াত করা যায়, মাসআ এলাকা (আল-মারওয়ার কাছে), এবং মসজিদের পূর্ব ও পশ্চিমের আঙ্গিনা।