রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

নেতানেয়াহুর পদত্যাগ চেয়ে ইসরাইলিদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করছেন দেশটির বাসিন্দারা।  মঙ্গলবার (১৮ মার্চ) রাতে তেল আবিবের হাবিমা স্কয়ারে জড়ো হন প্রায় ৪০ হাজার মানুষ। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরাইল।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৪০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়ে নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভের মূল কারণ হলো— নেতানিয়াহুর পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারা এবং গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারকে অপসারণের পরিকল্পনা। 

বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে ‘মিস্টার অ্যাব্যান্ডনমেন্ট’ (অবাঞ্ছিত) ঘোষণা করেন এবং তেলআবিবের জাতীয় থিয়েটার ভবনের দেয়ালে এই বার্তা প্রদর্শন করেন। 

বিক্ষোভে বক্তব্য দেন দেশটির সাবেক পুলিশ প্রধান রনি আলশেইখ, সাবেক মোসাদ প্রধান তামির পারদো এবং সাবেক শিন বেত প্রধান ইয়ারাম কোহেন। আরও বক্তব্য দেন আইনাভ জাঙ্গাউকার, যিনি জিম্মি মাতান জাঙ্গাউকারের মা এবং নেতানিয়াহুর কঠোর সমালোচক।

ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী এবং নেতানিয়াহুর সরকারের সাবেক সহযোগী মোশে ইয়ালনও বিক্ষোভে উপস্থিত ছিলেন। তাকে বিক্ষোভে ‘প্রোটেক্টিভ ওয়াল ফর ইসরাইল’ টি-শার্ট পরে ঘুরে বেড়াতে দেখা গেছে।

বিক্ষোভে বক্তৃতা শুরুর আগে উচ্ছ্বসিত ইসরাইলি রক সংগীত বাজানো হয়। বিক্ষোভকারীরা ‘এখনই এই একনায়ককে উৎখাত করার সময়’ বলেও স্লোগান দেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ