রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৮৫, তিনদিনে প্রাণ গেল ৬০০ ফিলিস্তিনির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের লাগাতার হামলায় প্রাণহানি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও শতাধিক। এ নিয়ে গত তিন দিনে প্রাণ হারিয়েছেন প্রায় ৬০০ ফিলিস্তিনি।

শুক্রবার (২১ মার্চ) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি (এএ) এবং কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৮৫ জন নিহত এবং আরও ১৩৩ জন আহত হয়েছেন।

এদিকে গত তিন দিনে গাজায় নিহত হয়েছেন প্রায় ৬০০ ফিলিস্তিনি। আলজাজিরা বলছে, মঙ্গলবার গাজায় যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে ইসরাইলি হামলায় ৫৯০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসা কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে ৪৯ হাজার ৬১৭ জনে দাঁড়িয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ