বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি ঘরানার ইসলামি দলগুলোর সঙ্গে হেফাজতের বৈঠক কাল অপ্রয়োজনীয় সিজার কে না বলি জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ

‘সম্ভাব্য যুদ্ধের’ জন্য প্রস্তুতি নিচ্ছে তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতের প্রেক্ষাপটে, সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুতি গ্রহণ শুরু করেছে তুরস্ক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বৃহস্পতিবার জানিয়েছেন, সম্ভাব্য যুদ্ধ প্রস্তুতির কাজটি সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়াই তুরস্কের লক্ষ্য।

রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরান-ইসরায়েল সংঘাত চলাকালে তুরস্ক ইরানের সঙ্গে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। তবে এখনও পর্যন্ত ইরান থেকে তুরস্কে কোনো অনিয়মিত অভিবাসন ঢল দেখা যায়নি।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, তুরস্ক বর্তমানে দেশে তৈরি রাডার এবং অস্ত্র ব্যবস্থার মাধ্যমে বহুস্তরবিশিষ্ট আকাশ এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়ন করছে। তাদের মূল লক্ষ্য সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা।

তিনি আরও জানান, ইসরায়েল ইরানের দক্ষিণ-পূর্ব প্রতিবেশী অঞ্চলে হামলা চালানোর পরপরই তুরস্কের কুইক রিঅ্যাকশন অ্যালার্ট বাহিনীর যুদ্ধবিমান দ্রুত আকাশে উড়ে যায়। সীমান্তে ইসরায়েলি বিমানের আন্তর্জাতিক আকাশসীমা লঙ্ঘনের আশঙ্কা থাকায় এসব বিমান এখনও নিয়মিত টহল দিচ্ছে।

এর আগে, বুধবার, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মন্তব্য করেছেন যে, ইরানকে আত্মরক্ষার অধিকার রয়েছে, বিশেষত যখন ইসরায়েল রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ ও গুণ্ডামি চালাচ্ছে। তিনি বলেন, “এটি ইরানের জন্য খুবই স্বাভাবিক, বৈধ এবং আইনি অধিকার।”

এছাড়া, এরদোয়ান বেঞ্জামিন নেতানিয়াহু সম্পর্কে বলেন, তিনি এই অঞ্চলের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। গাজায় ‘যুদ্ধাপরাধী’ নেতানিয়াহু যে গণহত্যা চালিয়েছেন, তা দিয়ে তিনি হিটলারকে ছাড়িয়ে গেছেন বলে মন্তব্য করেন তুর্কি প্রেসিডেন্ট।

সূত্র: রয়টার্স

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ