রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

ইরানের হামলায় আতঙ্ক, ইউরোপে পালাচ্ছে ইসরায়েলিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

OUR ISLAM ডেস্ক |

ইরানের টানা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দফায় দফায় বিপর্যস্ত হচ্ছে ইসরায়েল। এতে দেশটিতে ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় বহু ইসরায়েলি নাগরিক দেশত্যাগের চেষ্টা করছেন। ইউরোপে পালাতে মরিয়া হয়ে কেউ কেউ মিসরের সিনাই উপদ্বীপ হয়ে সাইপ্রাস পৌঁছানোর চেষ্টা করছেন।

বৃহস্পতিবার (১৯ জুন) ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম তেহরান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি গণমাধ্যমগুলোও বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ইরানের সামরিক হামলার আশঙ্কায় অনেক ইসরায়েলি সিনাই উপদ্বীপে জড়ো হয়েছেন। হিব্রু ভাষার একটি পত্রিকার উদ্ধৃতি দিয়ে বলা হয়, ইসরায়েলের এক নাগরিক বলেছেন,

"আমি বরং মরুভূমির বিপজ্জনক যাত্রায় অংশ নেব, কিন্তু দখলকৃত অঞ্চলে আর থাকব না।" এ বক্তব্য থেকেই ইসরায়েলের বর্তমান পরিস্থিতির ভয়াবহতা আঁচ করা যায়।

প্রতিবেদনে আরও জানানো হয়, ইসরায়েলি কর্তৃপক্ষ বসতি স্থাপনকারীদের দেশত্যাগে বিধিনিষেধ আরোপ করায় অনেকেই পাচারকারীদের সাহায্যে সাগরপথে পালানোর চেষ্টা করছেন। এসব পাচারকারীরা নৌকায় করে ইসরায়েলিদের সাইপ্রাসে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। বর্তমানে এই পথকেই সংকট থেকে পালানোর বিকল্প রুট হিসেবে দেখছেন অনেক ইসরায়েলি।

সম্প্রতি ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। তেহরান সরাসরি ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। এর জেরেই দেশত্যাগে মরিয়া হয়ে উঠেছে বহু ইসরায়েলি।

সূত্র: Tehran Times, Hebrew Media

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ