রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জামিয়া গহরপুরের তাকমিল জামাতের শিক্ষার্থীর ইন্তেকাল ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ

ইরানের পাশে থাকার ঘোষণা হিজবুল্লাহর: “আমরা নিরপেক্ষ নই”

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

OUR ISLAM ডেস্ক |

মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী লেবাননের হিজবুল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তারা ইরানের পক্ষে এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা শুক্রবার (২০ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল শেখ নাঈম কাসেম এক বিবৃতিতে বলেন,“আমরা হিজবুল্লাহ ও ইসলামি প্রতিরোধ আন্দোলনের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলছি—ইরানের স্বাধীন ও বৈধ অধিকারের পক্ষে এবং আমেরিকা ও তার মিত্র ইসরায়েলের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে আমরা নিরপেক্ষ নই।”

তিনি আরও বলেন,“ট্রাম্প যেভাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন, তা শুধু ইরানের নয় বরং পুরো অঞ্চলের জনগণের বিরুদ্ধে এক ধরনের আগ্রাসন।”

গত ১৩ জুন ইসরায়েল দফায় দফায় ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, বিজ্ঞানী ও সাধারণ নাগরিক নিহত হন। এর জবাবে ইরান পাল্টা হামলা চালিয়ে তেল শোধনাগার ও বন্দরসহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে দেয়।

ইরানের ঘনিষ্ঠ মিত্র হলেও সাম্প্রতিক উত্তেজনায় হিজবুল্লাহ এখন পর্যন্ত সরাসরি জড়ায়নি। বিশেষ করে ২০২৩ সালের ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধের পর সংগঠনটি কিছুটা দুর্বল হয়ে পড়েছে। তবে এখন তারা নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।

শেখ নাঈম কাসেম তাঁর বিবৃতির শেষাংশে ইঙ্গিতপূর্ণভাবে বলেন,“এই ভয়াবহ মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের মোকাবিলায় হিজবুল্লাহ যা প্রয়োজন মনে করবে, তাই করবে।”এতে করে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা আরও ঘনীভূত হলো বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: আলজাজিরা | OUR ISLAM রিপোর্ট

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ