রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

ইরান জানাল, কীভাবে যুদ্ধ শেষ হবে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

ইরান-ইসরায়েল সংঘাত থামাতে বিভিন্ন দেশ মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে, তবে ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, কীভাবে এ যুদ্ধের সমাপ্তি ঘটবে।

শুক্রবার (২০ জুন) তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ বিষয়ে তার অবস্থান পরিষ্কার করেছেন। তিনি বলেন, “ইসরায়েলি আগ্রাসনের নিঃশর্ত সমাপ্তিই বর্তমান যুদ্ধ থামানোর একমাত্র উপায়।” তিনি শুক্রবার তার এক্স অ্যাকাউন্টে এই মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “আমরা সবসময় শান্তি ও স্থিতিশীলতার পথ অনুসরণ করেছি, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই যুদ্ধ শেষ করার একমাত্র উপায় হলো শত্রুর আগ্রাসনের অবসান এবং জায়নিস্ট সন্ত্রাসীদের দুঃসাহসিকতা চিরতরে বন্ধ করার নিশ্চয়তা দেওয়া।”

এছাড়া, ইরান সতর্ক করে দিয়েছে যে, যদি ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হয়, তাহলে ইরান আরও কঠোর জবাব দেবে, যা শত্রুকে অনুতপ্ত করবে।

গত ১৩ জুন ইসরায়েল বিনা উসকানিতে ইরানের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে, যার ফলে ইরানের পারমাণবিক, সামরিক এবং আবাসিক স্থাপনাগুলোর ব্যাপক ক্ষতি হয়। এতে শীর্ষ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী, এবং সাধারণ নাগরিকসহ বহু প্রাণহানি ঘটে।

ইরান তৎক্ষণাত পাল্টা হামলা চালাতে শুরু করে এবং ২০ জুন পর্যন্ত ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এয়ারোস্পেস ইউনিট তাদের ‘অপারেশন ট্রু প্রমিস-৩’ এর অংশ হিসেবে ১৬টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে।

এই অবস্থায় যুদ্ধের সমাপ্তির পথে নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে পারে, যদি উভয় পক্ষ নিজেদের অবস্থান থেকে পিছু না হটবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ