রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংসে ইসরায়েলের সক্ষমতা নেই: ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানের ভূগর্ভস্থ ফোর্দো পরমাণু কেন্দ্র ধ্বংস করার মতো সামরিক সক্ষমতা ইসরায়েলের নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২০ জুন) এক প্রেস ব্রিফিংয়ে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, “সত্যি বলতে, ইসরায়েলের সক্ষমতা খুবই সীমিত। তারা হয়তো ফোর্দো কেন্দ্রের সামান্য ক্ষতি করতে পারবে, কিন্তু একে সম্পূর্ণ ধ্বংস করা তাদের পক্ষে সম্ভব নয়। কারণ এটি অত্যন্ত গভীরে অবস্থিত। তাদের সেই সামর্থ্য নেই। তবে আমার ধারণা, হয়তো এমন কোনো পরিস্থিতি তৈরি হবে না যেখানে সেটি ধ্বংসের প্রয়োজন হবে।”

উল্লেখ্য, ইরানের ফোর্দো পরমাণু কেন্দ্রটি মাটির প্রায় ২৬২ মিটার (৮৬০ ফুট) নিচে অবস্থিত, যা একে প্রচলিত সামরিক হামলা থেকে অনেকটাই সুরক্ষিত করে তোলে।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের স্থাপনাকে সম্পূর্ণ ধ্বংস করতে প্রয়োজন হয় অতিশক্তিশালী 'বাঙ্কার-বাস্টার' বোমা, যা বর্তমানে কেবল যুক্তরাষ্ট্রের কাছেই রয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি ৩০ হাজার পাউন্ড ওজনের বাঙ্কার-বাস্টার বোমাও ফোর্দোর মতো গভীর ও সুরক্ষিত স্থাপনার বিরুদ্ধে কতটা কার্যকর হবে—তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন অনেক প্রতিরক্ষা বিশ্লেষক।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ