বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি ঘরানার ইসলামি দলগুলোর সঙ্গে হেফাজতের বৈঠক কাল অপ্রয়োজনীয় সিজার কে না বলি জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ

হামলার আশঙ্কায় আকাশসীমা বন্ধ করল ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানের পাল্টা হামলার আশঙ্কায় আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইসরায়েল। শনিবার রাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র বিমান হামলা চালানোর পর এই পদক্ষেপ নেয় তেলআবিব। খবর আল-জাজিরার।

ইসরায়েলি বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির কারণে ইসরায়েলি আকাশসীমা প্রবেশ ও প্রস্থান উভয়ের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।’

তবে মিশর ও জর্ডানের সঙ্গে ইসরায়েলের স্থল সীমান্ত ক্রসিং পয়েন্টগুলো এখনো খোলা রয়েছে এবং স্বাভাবিকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এর আগে গত শুক্রবার (১৩ জুন) ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ইরানও পাল্টা হামলা চালায় ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে। এ ধরনের পাল্টাপাল্টি হামলায় এখন পর্যন্ত উভয় দেশের বহু মানুষ হতাহত হয়েছেন।

শনিবার এই সংঘাতে সরাসরি যুক্ত হয়ে পড়ে যুক্তরাষ্ট্র। দেশটি ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা—ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে বিমান হামলা চালায়। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করে দাবি করেন, "আমাদের বিমান হামলা ছিল অত্যন্ত সফল।"

ইরান এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং একে 'জঘন্য' বলে অভিহিত করেছে। দেশটির পারমাণবিক সংস্থা এক বিবৃতিতে বলেছে, "ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে চালানো এই হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সামিল, বিশেষ করে নিউক্লিয়ার নন-প্রলিফেরেশন চুক্তির (এনপিটি) সুস্পষ্ট লঙ্ঘন।"

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ