রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে আহত ১১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে এখন পর্যন্ত অন্তত ১১ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানায়, তারা ইরান থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। তেল আবিবে বিমান হামলার সাইরেন বেজে ওঠে এবং জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।

হামলার পরপরই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে ইসরায়েল। জনগণকে সুরক্ষিত স্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আইডিএফ এক বিবৃতিতে জানায়, হুমকি মোকাবেলায় প্রতিরক্ষামূলক ব্যবস্থা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

এর আগে, স্থানীয় সময় শনিবার (২১ জুন) রাতে জাতির উদ্দেশে ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র সফলভাবে ইরানের তিনটি পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। তার দাবি, এসব স্থাপনা ‘সম্পূর্ণ ধ্বংস’ করে দেওয়া হয়েছে।

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, “হয় শান্তি আসবে, নয়তো আরও ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। এখনও অনেক লক্ষ্যবস্তু বাকি আছে।”

তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে, হামলার শিকার স্থাপনাগুলোতে কোনো তেজস্ক্রিয় উপাদান ছিল না।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ