বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, অনুপস্থিত ২০ হাজারের বেশি মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন

গাজায় ইসরাইলের ৭ সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজার দক্ষিণাঞ্চলে ভয়াবহ সংঘর্ষে ইসরাইলের ৭ সেনা নিহত হয়েছেন। ইসরাইলের সামরিক বাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় প্রকাশ করা হয়েছে। তারা হলেন—

লেফটেন্যান্ট মাতান শাই ইয়াশিনোভস্কি, স্টাফ সার্জেন্ট রনেল বেন-মোশে,  স্টাফ সার্জেন্ট নিভ রাদিয়া, সার্জেন্ট রনেন শাপিরো, সার্জেন্ট শাহার মানোয়াভ, সার্জেন্ট মায়ান বারুচ পার্লস্টেইন ।

তবে নিহত সপ্তম সেনার পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। তার পরিবারকে আনুষ্ঠানিকভাবে অবহিত না করা পর্যন্ত নাম গোপন রাখা হবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

দ্য টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ গাজায় চলমান লড়াইয়ের সময় ইসরাইলের একটি সাঁজোয়া যান বিস্ফোরণের শিকার হয়। এতে ঘটনাস্থলেই সাত সেনা নিহত হন।

আইডিএফের (ইসরাইলি ডিফেন্স ফোর্স) প্রাথমিক তদন্তে জানা যায়, গাজার খান ইউনিস এলাকায় সেনারা যখন একটি পুমা সাঁজোয়া যুদ্ধ প্রকৌশল যান চালাচ্ছিল, ঠিক তখন সেটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়।

সেনাবাহিনী আরও জানিয়েছে, নিহত সাতজনের বয়স ছিল মাত্র ১৯ থেকে ২১ বছরের মধ্যে। তারা সবাই ইসরাইলের ৬০৫ তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সদস্য ছিলেন।

এছাড়া মঙ্গলবার রাতে একই ইউনিটের আরও আটজন সেনা গুরুতর আহত হয়েছেন। তাদেরকে চিকিৎসার জন্য ইসরাইলে পাঠানো হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ