সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব কলকাতার শিয়ালদহ স্টেশনের বাইরে আগুন, আতঙ্কে যাত্রীরা নাটোরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮ ভারতে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললেন হিন্দু মন্ত্রী মাদরাসায় কি এলিটরা আসবে? অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য

যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল, গাজার একের পর এক হামলা চলছেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় একের একের হামলা চালিয়েই যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার উত্তরাঞ্চলে ফের প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। 

আল-শিফা হাসপাতালের বরাতে বলা হয়েছে, গাজার বেইত লাহিয়া এলাকায় বুধবার সন্ধ্যায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত দুইজন নিহত হয়েছে। তবে ইসরায়েল দাবি করেছে যে তারা এমন একটি জায়গায় হামলা চালিয়েছে যেখানে অস্ত্র মজুদ করা হচ্ছিল এবং এটি তাদের সেনাদের জন্য ছিল হুমকিস্বরুপ। 

গত ১০ অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর উভয়পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে।

চলতি সপ্তাহের মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলের রাফাতে একজন ইসরায়েলি সেনা নিহত হন। এরপর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দেন। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় ১০৪ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। তবে ইসরায়েল দাবি করেছে, তারা হামাসের সিনিয়র যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং এতে কয়েক ডজন হামাসের যোদ্ধা নিহত হয়েছে।  

পরবর্তীতে ইসরায়েল বুধবার মধ্যরাতে জানায়, তারা যুদ্ধবিরতি আবার পর্যালোচনা করছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ