সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব কলকাতার শিয়ালদহ স্টেশনের বাইরে আগুন, আতঙ্কে যাত্রীরা নাটোরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮ ভারতে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললেন হিন্দু মন্ত্রী মাদরাসায় কি এলিটরা আসবে? অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য

হামাসের নিরস্ত্রীকরণের বিরুদ্ধে ৭০ শতাংশ ফিলিস্তিনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনিদের একটি বড় অংশ হামাসের নিরস্ত্রীকরণের বিরোধিতা করেছেন। একইসাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা গাজায় ইসরাইলের যুদ্ধের স্থায়ী অবসান ঘটাবে কি না, সে বিষয়েও তাদের গভীর সংশয় রয়েছে।

প্যালেস্টাইন সেন্টার ফর পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চ (পিসিপিএসআর) অধিকৃত পশ্চিমতীর ও গাজা উপত্যকাজুড়ে জরিপ চালিয়েছে। জরিপটি করা হয় ২২ থেকে ২৫ অক্টোবরের মধ্যে এবং মঙ্গলবার এর ফলাফল প্রকাশ করা হয়।

জরিপে অংশগ্রহণকারী প্রায় ৭০ শতাংশ ফিলিস্তিনি বলেছেন, তারা হামাসের নিরস্ত্রীকরণের তীব্র বিরোধিতা করেন। এমনকি এর কারণে যদি ইসরাইল আবারো আক্রমণ শুরু করে, তবুও তারা তাদের অবস্থান বদলাবে না।

তবে অধিকৃত পশ্চিমতীরের বাসিন্দারা সবচেয়ে বেশি হামাসের নিরস্ত্রীকরণের বিরোধিতা করেছেন। সেখানকার প্রায় ৮০ শতাংশ উত্তরদাতা বলেছেন, তারা চান হামাসের সশস্ত্র শাখা তাদের অস্ত্র ধরে রাখুক। ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) অধীনে পশ্চিমতীর পরিচালিত হয়। সেখানে হামাসের প্রতিদ্বন্দ্বী ফাতাহের আধিপত্য রয়েছে।

অপরদিকে দুই বছর ধরে ইসরাইলি হামলায় বিপর্যস্ত গাজার ৫৫ শতাংশ বাসিন্দা হামাসের নিরস্ত্রীকরণের বিরোধিতা করেছেন।

জরিপটিতে অংশ নিয়েছেন ১২০০ জন। এর মধ্যে অধিকৃত পশ্চিমতীরের ৭৬০ জন এবং গাজার ৪৪০ জন রয়েছেন। জরিপটি সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে পরিচালিত হয়। ত্রুটির মার্জিন ৩.৫ শতাংশ।

হামাসের অস্ত্র ধরে রাখার প্রতি সমর্থনের পাশাপাশি গাজায় ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে গভীর সংশয় দেখা গেছে। ৬২ শতাংশ ফিলিস্তিনি মনে করেন না যে ট্রাম্পের পরিকল্পনা পুরোপুরিভাবে যুদ্ধের অবসান ঘটাতে সফল হবে। অধিকৃত পশ্চিমতীরে এই সংশয়টা বেশি। সেখানকার ৬৭ শতাংশ উত্তরদাতা এই পরিকল্পনার প্রতি সন্দিহান। আর গাজায় এই সংখ্যাটা ৫৪ শতাংশ।

সূত্র : মিডল ইস্ট আই

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ