বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আরও ২ জিম্মির লাশ ফেরত দিল হামাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরাইলকে আরও দুই জিম্মির লাশ ফেরত দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।  বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে ইসরাইলি  সেনাবাহিনীর কাছে কফিনগুলো হস্তান্তর করে রেডক্রস।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল বলছে,  বৃহস্পতিবার হামাস ইসরাইলের কাছে যে দুই জিম্মির লাশ ফেরত দিয়েছে তারা হলেন ৮৪ বছর বয়সি আমিরাম কুপার এবং ২৫ বছর বয়সি সাহার বারুখ। 

লাশ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাদের পরিচয় নিশ্চিত করে ইসরাইলি কর্তৃপক্ষ। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, কুপারকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস দক্ষিণ ইসরাইলের কিবুত্স নির ওজের তার নিজ বাড়ি থেকে অপহরণ করেছিল।  ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ধারণা করেছিল, তিনি ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বন্দিদশায় খুন হন। আইডিএফ তার মৃত্যুর বিষয়টি ২০২৪ সালের জুনে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে।

অন্যদিকে, বারুখকেও হামাস  একই দিনে কিবুত্স বেয়েরি থেকে অপহরণ করেছিল। আইডিএফ-এর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বর মাসে এক ব্যর্থ উদ্ধার অভিযানে তিনি নিহত হন।

আইডিএফ জানিয়েছে, তাদের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ও পরিস্থিতি সম্পর্কে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নেওয়া হবে তেল আবিবের আবু কবির ফরেনসিক ইনস্টিটিউটে পরীক্ষার পর।

গত ১৩ অক্টোবর ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর ওইদিনই ২০ জীবিত জিম্মির লাশ ফেরত দেয় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী। এরপর ধীরে ধীরে মৃত জিম্মিদের ফেরত দেওয়া শুরু করে।

হামাস মৃত জিম্মিদের লাশ যেসব জায়গায় লুকিয়ে রেখেছিল সেগুলো কয়েকটি ধ্বংসস্তূপের নিচের চাপা পড়েছে। এগুলো উদ্ধার করতে বেশ কিছুদিন সময় লাগতে পারে।

এরইমধ্যে একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে দখলদার ইসরাইল।  চুক্তি ভেঙ্গে গাজায় ব্যাপক হামলা চালিয়ে দখলদাররা নতুন করে প্রায় ১৬০ জনকে হত্যা করেছে। এরমধ্যে শুধুমাত্র পরশুদিন একরাতে ১০৪ জনকে হত্যা করেছে তারা।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ