বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আলোচনা ব্যর্থ হলেও পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি চলবে: তালেবান সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনা ব্যর্থ হলেও পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের যুদ্ধবিরতি বহাল থাকবে বলে জানিয়েছে তালেবান সরকার।

শনিবার (৮ নভেম্বর) সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সংবাদ সম্মেলনে বলেন, পাকিস্তানের সঙ্গে এর আগে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, তাতে কোনো সমস্যা নেই। এটি বহাল থাকবে।

তিনি আরও বলেন, মধ্যস্থতা করার জন্য আমরা বন্ধুপ্রতিম দেশ কাতার ও তুরস্ককে ধন্যবাদ জানাই। আপাতত আমাদের এর থেকে বেশি কিছু বলার নেই।

অপরদিকে পৃথকভাবে এক্স-পোস্টে মুজাহিদ বলেছেন, ইস্তাম্বুলে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে যখন আলোচনা চলছিল, তখন কান্দাহার প্রদেশের পাকিস্তান হামলা চালিয়েছে। তবে আলোচনার প্রতি শ্রদ্ধা জানাতে এবং বেসামরিক হতাহত রোধ করার জন্য পাল্টা হামলা চালানো হয়নি।

সরকারি সূত্রের বরাতে আফগানভিত্তিক টোলো নিউজ জানিয়েছে, পাকিস্তানি মর্টার হামলা বেসামরিক অবকাঠামো এবং একটি বাণিজ্যিক বাজারকে লক্ষ্য করে চালানো হয়। এর ফলে দুই জন নিহত এবং চার জন আহত হয়েছেন। পাকিস্তানি বাহিনী গত বৃহস্পতিবার অন্তত দুইবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ