বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইমারতে ইসলামিয়ার সফল অভিযান: শতভাগ মাদকমুক্ত আফগানিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমারতে ইসলামিয়ার শাসনামলে আফগানিস্তানে মাদক চাষ, পাচার ও বিক্রয় সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র মুফতি আব্দুল মতিন কানি হাফিযাহুল্লাহ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, ইমারতে ইসলামিয়ার শাসন প্রতিষ্ঠার আগে আফগানিস্তান ছিল বিশ্বে মাদক উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র। দেশজুড়ে প্রায় তিন লাখ একর জমিতে আফিম চাষ করা হতো। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে পরিচালিত ব্যাপক মাদকবিরোধী অভিযানের ফলে এখন সেই চাষ ও বাণিজ্য কার্যত শূন্যে নেমে এসেছে।

জাতিসংঘের ড্রাগ ও ক্রাইম অফিসের (UNODC) সাম্প্রতিক প্রতিবেদনে ২০২৪ সালের তুলনায় এ বছর আফিম চাষে ৯ শতাংশ বৃদ্ধি ঘটেছে বলে দাবি করা হয়। তবে মুফতি আব্দুল মতিন কানি হাফিযাহুল্লাহ সেই প্রতিবেদনকে ‘ভিত্তিহীন ও সম্পূর্ণ মিথ্যা’ বলে অভিহিত করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশজুড়ে মাদক উৎপাদন গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। মুফতি কানি হাফিযাহুল্লাহ বলেন, ইমারতে ইসলামিয়ার কঠোর তত্ত্বাবধানে আফগানিস্তান দ্রুতই মাদকমুক্ত রাষ্ট্রে পরিণত হচ্ছে, এবং এ প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ