বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বিশ্ববাজারে আবারও বাড়ছে স্বর্ণের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মার্কিন অর্থনীতির দুর্বল তথ্য প্রকাশের পর বিশ্ববাজারে সোনার মূল্য আবারও উর্ধ্বমুখী হয়েছে। সোমবার (১০ নভেম্বর) স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি ২.১ শতাংশ বেড়ে ৪,০৮২.১৭ ডলারে পৌঁছেছে। ডিসেম্বর সরবরাহের জন্য মার্কিন সোনা ফিউচারের দাম ২ শতাংশ বেড়ে ৪,০৯০.৫০ ডলারে দাঁড়িয়েছে। রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার উল্লেখ করেছেন, ‘বর্তমানে বাজারে সোনার চাহিদা বাড়ছে।

বিনিয়োগকারীরা মনে করছেন ডিসেম্বরে ফেড সুদের হার কমাতে পারে, যদিও ব্যাংক কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে স্পষ্ট কোনো ইঙ্গিত দেয়নি।’

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের দুর্বল অর্থনৈতিক সূচক এবং ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদের হার কমানোর আশাবাদ- এই দুই কারণে বিনিয়োগকারীদের মধ্যে সোনার প্রতি আগ্রহ বাড়ছে।

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান কমেছে, বিশেষ করে সরকারি ও খুচরা খাতে। ব্যয় সংকোচন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিস্তারের কারণে অনেক প্রতিষ্ঠান কর্মী ছাঁটাই করছে।

একইসঙ্গে ভোক্তা আস্থা প্রায় তিন বছর তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সম্প্রতি ৪০ দিনের সরকারি শাটডাউনও মার্কিন অর্থনীতিতে অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে।

বাজার বিশ্লেষণ প্ল্যাটফর্ম সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, বিনিয়োগকারীরা ৬৭ শতাংশ সম্ভাবনা দেখছেন যে ফেডারেল রিজার্ভ আগামী ডিসেম্বরে সুদের হার কমাতে পারে। সাধারণত সুদের হার কমলে সোনার আকর্ষণ বাড়ে, কারণ এটি মুনাফাবিহীন সম্পদ হিসেবেও নিরাপদ মনে হয়।

এদিকে, বিশ্বের সবচেয়ে বড় সোনাভিত্তিক এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড (ইটিএফ) এসপিডিআর গোল্ড ট্রাস্ট জানিয়েছে, গত শুক্রবার পর্যন্ত তাদের স্বর্ণের মজুদ বেড়ে ১,০৪২.০৬ মেট্রিক টনে পৌঁছেছে, যা আগের দিনের তুলনায় সামান্য বৃদ্ধি।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ