বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কাশ্মীরজুড়ে ভারতীয় অভিযান, একদিনে ৫০০-র বেশি মুসলিম গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতীয় নিরাপত্তা বাহিনী কাশ্মীরজুড়ে ব্যাপক দমন অভিযান চালিয়েছে। স্বাধীনতাকামী কাশ্মীরিদের ভয়ভীতি প্রদর্শন ও আন্দোলন দমনের লক্ষ্যে গত ২৪ ঘণ্টায় শ্রীনগর, ইসলামাবাদ, সোপোর, কুলগাম, হান্দওয়ারা ও আশপাশের এলাকায় নির্বিচারে অভিযান চালিয়ে অন্তত ৫০০-রও বেশি সাধারণ নাগরিককে আটক করা হয়েছে।

কাশ্মীর মিডিয়া সার্ভিসের ৯ নভেম্বরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, অভিযানের সময় বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ঘেরাও করে তল্লাশি চালানো হয়, ফলে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়।

ভারতীয় বাহিনীর দাবি, আটক ব্যক্তিরা স্বাধীনতাকামী নেতা-কর্মীদের আত্মীয়স্বজন বা তাঁদের সমর্থক। তবে স্থানীয়দের অভিযোগ, দখলদার বাহিনী নিরীহ বেসামরিক মুসলিমদের ‘সন্ত্রাসী সহযোগী’ আখ্যা দিয়ে নির্বিচারে গ্রেফতার করছে।

অভিযানের সময় বহু বাড়িতে তল্লাশি চালিয়ে মোবাইল ফোন, ডিজিটাল ডিভাইস ও ব্যক্তিগত নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ