মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির বিরুদ্ধে জর্ডান-পাকিস্তানের ‘জিরো টলারেন্স’ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জর্ডানের বাদশাহ আবদুল্লাহ ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ অবরুদ্ধ গাজা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার যেকোন ধরনের পরিকল্পনার ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন। দুই দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে রয়েছেন জর্ডানের বাদশাহ আবদুল্লাহ। টিআরটি ওয়ার্ল্ডের খবরে এ তথ্য জানা গেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘উভয় নেতা যুদ্ধ পরবর্তী গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানচ্যুতি নিয়ে যেকোনো পদক্ষেপের বিষয়ে কোনো ছাড় না দেয়ার বিষয়ে একমত হয়েছেন।’

অভিবাসন নীতি কঠোর করছে যুক্তরাজ্যঅভিবাসন নীতি কঠোর করছে যুক্তরাজ্য
দুই নেতা গাজা যুদ্ধবিরতি ও শান্তি পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করা আটটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং আরব দেশের মধ্যে সমন্বয় বাড়াতে সম্মত হয়েছেন। এরমধ্যে রয়েছে গাজায় একটি নতুন শাসন কাঠামো প্রণয়ন এবং ইসরাইলি হামলায় ধ্বংসপ্রাপ্ত উপত্যকার পুনর্গঠন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইল প্রায় ৭০ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

এবার মেক্সিকোতে জেন-বিক্ষোভ, ব্যাপক সংঘর্ষএবার মেক্সিকোতে জেন-বিক্ষোভ, ব্যাপক সংঘর্ষ
উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক আরো গভীর করার পাশাপাশি অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা এবং প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছে।

পাশাপাশি সংস্কৃতি ও গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে দুই দেশ।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ