মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনী: সেনাপ্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন হলে তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। ডেইলি জাং–কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ সতর্কবার্তা দেন।

রোববার (১৬ নভেম্বর) ইসলামাবাদে প্রেসিডেন্ট হাউসে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল হুসেইনের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে দেওয়া সাক্ষাৎকারে ভারতের সঙ্গে গত মে মাসের সংঘাত প্রসঙ্গে তিনি বলেন, “পাকিস্তানকে আমি বিজয়ী করিনি, আল্লাহই করেছেন।”

তিনি আরও বলেন,
“মে মাসে পাকিস্তানের শত্রু পরাজিত হয়েছে—এটি আল্লাহর বিশেষ অনুগ্রহ। পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনী; তারা আল্লাহর নামে যুদ্ধ করে।”

গত মে মাসে ভারত–পাকিস্তানের মধ্যে হামলা–পাল্টা হামলায় দুই দেশের বহু বেসামরিক ও সামরিক সদস্য নিহত হন। পাকিস্তান সে সময় ভারতের সাতটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে। সংঘাতের পরপরই পাকিস্তান সরকার সেনাপ্রধান মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করে।

আসিম মুনির বলেন, দেশের বিরুদ্ধে নতুন করে কোনো আগ্রাসন হলে মে মাসের মতোই কঠোর প্রতিক্রিয়া জানানো হবে। পবিত্র কুরআনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “ঈমানদাররা বিশ্বাস রাখলে শক্তিশালী শত্রুকেও পরাজিত করতে পারে; পাকিস্তান সেটিই দেখিয়েছে।”

মুনিরের বক্তব্যের সময় বৈঠকে উপস্থিত অতিথিরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান। তিনি পাকিস্তানের উন্নতির জন্য সবার কাছে দোয়া চান এবং বলেন, আল্লাহর নির্দেশনা অনুযায়ী তিনি দায়িত্ব পালন করবেন।

তথ্যসূত্র: জিও নিউজ

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ