মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইসরাইলি হামলায় হিজবুল্লাহর দুই কমান্ডার নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দক্ষিণ লেবাননে ইসরাইলের চালানো হামলায় সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর দুই সামরিক কমান্ডার নিহত হয়েছেন। টিভি চ্যানেল আল হাদাথের বরাতে রাশিয়ার সংবাদ সংস্থা তাস সোমবার (১৭ নভেম্বর) এই খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, টায়ার জেলার আল-মানসুরি পৌরসভায় তাদের বহনকারী গাড়িকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়।

এর আগেও হিজবুল্লাহর অন্তত দুজন উচ্চপদস্থ সদস্য ইসরাইলি হামলায় নিহত হন।

৩ নভেম্বর দক্ষিণ লেবাননের নাবাতিয়ে এলাকায় ড্রোন হামলায় হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান বাহিনীর একজন সিনিয়র সদস্য মুহাম্মদ আলী হাদিদ নিহত হন।

১০ নভেম্বর সাইদা শহরের কাছে হামলায় নিহত হন আরেক সিনিয়র সদস্য সামির আলী ফাকিহ।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও চলতি বছরে ইসরাইল লেবাননে ৫,০০০–এর বেশি হামলা চালিয়েছে। এসব হামলায় কমপক্ষে ৩০৯ জন নিহত এবং ৫৯৮ জন আহত হয়েছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ