মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

লেবাননে শরণার্থী শিবিরে ইসরাইলের হামলা, নিহত ১৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দক্ষিণ লেবাননের একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো চারজন। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় একথা নিশ্চিত করেছে। মঙ্গলবার ১৮ নভেম্বর উপকূলীয় শহর সিডনের কাছে আইন এল-হিলওয়েহ শরণার্থী শিবিরের একটি মসজিদের পার্কিংয়ে থাকা একটি গাড়িতে ড্রোন হামলা চালানো হয়। খবর আল জাজিরার।

ইসরাইল বলছে, তারা শরণার্থী শিবিরের একটি প্রশিক্ষণ কম্পাউন্ডে কর্মরত ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সদস্যদের লক্ষ্য করে এ হামলা চালিয়েছে।

ইসরাইলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র আভিচায় আদরাই এক বিবৃতিতে বলেছেন, ‘উত্তর সীমান্তে কোনো ধরনের হুমকি আমরা বরদাস্ত করবো না। ওই অঞ্চলে সক্রিয় সব সন্ত্রাসী গোষ্ঠীই আমাদের টার্গেটে আছে। লেবাননে হামাসের উপস্থিতি গড়ে তোলার চেষ্টা এবং আমাদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলার যেকোনো তৎপরতার বিরুদ্ধে আমরা শক্ত হাতে ব্যবস্থা নেব।’

তবে ইসরাইলের এমন দাবি অস্বীকার করে হামাস একে ‘বানোয়াট’ বলে অভিহিত করেছে। তারা জোর দিয়ে বলেছে লেবাননের শরণার্থী শিবিরে তাদের কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই।

এক বিবৃতিতে হামাস জানায়, ‘ইহুদিবাদী ইসরাইল বোমা হামলা আমাদের নিরীহ ফিলিস্তিনি জনগণের পাশাপাশি লেবাননের সার্বভৌমত্বের বিরুদ্ধে একটি বর্বর আগ্রাসন।’

২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু করার পর থেকে ইসরাইল লেবাননের হামাসসহ ফিলিস্তিনি দলগুলোর বেশ কয়েকজন কর্মকর্তাকে হত্যা করেছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ