মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সৌদিকে ন্যাটোর বাইরে প্রধান মিত্র ঘোষণা ট্রাম্পের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবকে ন্যাটো সামরিক জোটের বাইরে প্রধান মিত্র দেশ হিসেবে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

মঙ্গলবার ১৮ নভেম্বর দুই দেশের মধ্যে নতুন কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর এই ঘোষণা দেন তিনি।

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় হোয়াইট হাউসে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) সঙ্গে ডিনারের সময় ট্রাম্প বলেন, “আমরা সামরিক সহযোগিতাকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাচ্ছি। সৌদি আরবকে আনুষ্ঠানিকভাবে প্রধান নন-ন্যাটো মিত্র হিসেবে ঘোষণা করা হচ্ছে, এটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।”

সৌদি সংবাদমাধ্যম এটিকে দীর্ঘমেয়াদি প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের একটি বড় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে, যা আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধিতে দুই দেশের যৌথ অঙ্গীকারকে প্রতিফলিত করে।

হোয়াইট হাউসের বিবৃতি অনুযায়ী, ক্রাউন প্রিন্সের ওয়াশিংটন সফরে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব বেসামরিক পারমাণবিক শক্তি ও প্রতিরক্ষা খাতে আরও কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে।

মার্কিন প্রশাসন জানিয়েছে, দুই পক্ষ বেসামরিক পারমাণবিক শক্তি নিয়ে একটি ‘যৌথ ঘোষণা’ অনুমোদন করেছে এবং এটিই আগামী কয়েক দশক ধরে বিলিয়ন ডলারের সহযোগিতার আইনি ভিত্তি তৈরি করবে।

হোয়াইট হাউস বলছে, এই সহযোগিতা পরমাণু অস্ত্র বিস্তার রোধের নিয়ম মেনে বাস্তবায়ন করা হবে। এছাড়া সৌদি ক্রাউন প্রিন্সের এই সফরে এফ-৩৫ যুদ্ধবিমানসহ নতুন একটি অস্ত্র বিক্রয় চুক্তিতেও অনুমোদন দিয়েছেন ট্রাম্প।

সূত্র: আল-জাজিরা, এক্সিওস, নিউ ইয়র্ক পোস্ট, পলিটিকো

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ