মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সৌদির আহ্বানে সুদান সংঘাত থামাতে উদ্যোগী ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অনুরোধে এবার সুদানে চলমান সংঘাত নিরসনে কাজ শুরু করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সোশ্যাল মিডিয়া মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে তিনি স্বীকার করেন যে সুদানে মানবিক পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে, এবং তা সমাধানে যুক্তরাষ্ট্র শিগগিরই সংযুক্ত আরব আমিরাত, মিসর, সৌদি আরবসহ বিভিন্ন মধ্যস্থতাকারীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

ট্রাম্প বলেন, “সৌদি যুবরাজ চান আমি সুদানে শক্ত অবস্থান নিই। আগে মনে হয়েছিল পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু এখন বুঝতে পারছি এটি সৌদি আরব ও তার অংশীদারদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা কাজ শুরু করতে যাচ্ছি, যদিও এটি সহজ হবে না।”

সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরকালে সৌদি ক্রাউন প্রিন্স এ অনুরোধ জানান বলে জানা গেছে। এদিকে কেউ স্বীকৃতি না দিলেও ট্রাম্প কয়েকটি চলমান যুদ্ধ বন্ধ করার দাবি করে আসছেন, যা নিয়ে বিতর্কও রয়েছে।

তথ্যসূত্র: রয়টার্স

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ