মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নিউইয়র্কে এলে গ্রেপ্তার হবেন নেতানিয়াহু, ঘোষণা মামদানির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্ক সফরে এলে তাকে গ্রেপ্তার করা হবে বলে ঘোষণা দিয়েছেন শহরের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। গাজায় বেসামরিক জনগণের ওপর হামলা ও ক্ষুধাকে যুদ্ধকৌশল হিসেবে ব্যবহারের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) নেতানিয়াহুর বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে—তার ভিত্তিতেই তিনি এ অবস্থান জানান।

নিউইয়র্কের বিদায়ী মেয়র এরিক অ্যাডামস ইসরায়েল সফরে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে মামদানির শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানোর পরপরই মামদানি এ মন্তব্য করেন।

এবিসি৭–এর সরাসরি অনুষ্ঠানে মামদানি বলেন, নিউইয়র্ক ‘আন্তর্জাতিক আইনের শহর’, তাই ICC–এর পরোয়ানা সম্মান জানাতে হবে। তার বক্তব্য, “আইনের পরোয়ানা বেনিয়ামিন নেতানিয়াহু বা ভ্লাদিমির পুতিন—সবার জন্যই বহাল।”

নির্বাচন প্রচারের সময়ও একই অবস্থান জানিয়েছিলেন তিনি। গত অক্টোবরে ফক্স নিউজকে তিনি বলেছিলেন—আইনগত সুযোগ পেলে নিউইয়র্ক নেতানিয়াহুকে গ্রেপ্তার করার নীতি অনুসরণ করতে চায়।

তবে বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ICC–এর সদস্য নয়; ফলে এই পরোয়ানা কার্যকর করার বাস্তবসম্মত ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই। তাই মামদানির ঘোষণা আইনি বাস্তবায়নের চেয়ে রাজনৈতিক অবস্থান হিসেবেই দেখা হচ্ছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ