মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ঢাকায় সুন্নি মুসলিম রাষ্ট্রদূত পাঠাচ্ছে ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশের জন্য সুন্নি মুসলিম রাষ্ট্রদূত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান।
বুধবার (১৯ নভেম্বর) দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে দেখা করেন ঢাকার নবনিযুক্ত রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদী।

সংবাদমাধ্যম তেহরান টাইমস জানিয়েছে, জলিল রহিমি ইরানের ১৪তম সরকারের প্রথম কোনো সুন্নি মুসলিম, যাকে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে। ইরানের বেশিরভাগ মানুষ শিয়া মুসলিম।

জলিল দুইবার ইরানের সংসদ সদস্য ছিলেন। এছাড়া তিনি জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনেও দায়িত্ব পালন করেছেন।

এদিন আয়ারল্যান্ডে নিযুক্ত নতুন রাষ্ট্রদূত ইসাব আল-হাবিবও আব্বাস আরাগচির সঙ্গে দেখা করেন।

ঢাকায় এসে কি কি দায়িত্ব পালন করতে হবে সে ব্যাপারে নতুন রাষ্ট্রদূতকে নির্দেশনা দেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।

ইরান ১৯৭৪ সালের ২২ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন (ওআইসি) শীর্ষ সম্মেলনের ঠিক আগে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এই স্বীকৃতির মাধ্যমে দুই দেশের মধ্যে কূটনৈতিক আদান-প্রদান শুরু হয় এবং সম্পর্ক একটি প্রাতিষ্ঠানিক রূপ পায়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ