মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪

পাকিস্তানে সশস্ত্র হামলায় শান্তি কমিটির ৭ সদস্য নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের গোলযোগপূর্ণ খাইবার পাখতুনখোয়া প্রদেশে সশস্ত্র হামলা চালিয়ে শান্তি কমিটির সাত সদস্যকে হত্যা করা হয়েছে। একদিন আগে একই অঞ্চলে ২০ জনের বেশি 'সন্ত্রাসীকে' হত্যার পর এই হত্যাকাণ্ড ঘটলো।

আজ শুক্রবার (২১ নভেম্বর) পুলিশ সূত্রে রাষ্ট্রীয় গণমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান জানিয়েছে, আফগান সীমান্তের কাছের প্রদেশটিতে নতুন করে হামলা বৃদ্ধি পাচ্ছে।

শান্তি কমিটি মূলত স্থানীয় উপজাতীয় প্রবীণদের সমন্বয়ে গঠিত কমিটি। পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর মতো সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রকাশ্যে উপজাতীয় প্রবীণদের লক্ষ্যবস্তু হয়ে আসছে।

২০০৭-২০১৪ সালের সংঘাতের বছরগুলোতে গ্রামগুলোকে রক্ষা করতে এই কমিটিগুলো প্রথম গঠিত হয়েছিল। সর্বশেষ আক্রমণটি ঘটে বান্নু জেলার হোভেদ এলাকায় ঘটে।

হামলার ঘটনায় এখনো কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি, যদিও সন্দেহ টিটিপি'র ওপর বর্তাতে পারে। ২০২১ সালের শেষের দিকে আফগান তালেবান আফগানিস্তানে ক্ষমতা গ্রহণের পর থেকে টিটিপি খাইবার পাখতুনখোয়ায় তৎপরতা বৃদ্ধি করেছে।

পাকিস্তান আফগান তালেবান সরকারের বিরুদ্ধে টিটিপিকে আশ্রয় দেওয়ার এবং তাদের মাটিতে হামলার অনুমতি দেওয়ার জন্য দোষারোপ করে।

কাবুল এই অভিযোগ অস্বীকার করে বলেছে, পাকিস্তানকে বহিরাগতদের দোষারোপ করার পরিবর্তে অভ্যন্তরীণ নিরাপত্তা চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ