শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

সুড়ঙ্গ থেকে বের হওয়া হামাস যোদ্ধাদের হত্যা করল ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে হামাসের পাঁচ যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গতকাল শুক্রবার এ হামলার ঘটনা ঘটে। গত মাসে যুদ্ধবিরতি কার্যকর হলেও রাফা এলাকায় হামাসের প্রায় ২০০ যোদ্ধা এখনো সুড়ঙ্গের ভেতরে আটকে রয়েছেন। নিহত পাঁচ যোদ্ধা সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসার পরই ইসরায়েল তাদের লক্ষ্য করে হামলা চালায়।—খবর টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) নাহাল ব্রিগেড এ অভিযান চালায়। আইডিএফ দাবি করে, হামাসের যোদ্ধারা সুড়ঙ্গ থেকে বের হয়ে ইসরায়েলি সেনাদের দিকে এগিয়ে আসছিল এবং এটি নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছিল। তাই বিমান হামলার মাধ্যমে তাদের হত্যা করা হয়েছে।

যুদ্ধবিরতির পরও রাফার বেশিরভাগ এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে। ফলে হামাসের যোদ্ধারা সেখানেই আটকা পড়েছেন। যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারী দেশগুলো তাদের নিরাপদে গাজার ভেতরে কিংবা অন্য দেশে পাঠানোর বিষয়ে ইসরায়েলের সঙ্গে আলোচনা চালাচ্ছিল। এর মধ্যেই পাঁচ যোদ্ধা নিহত হলেন।

এর আগে ইসরায়েল শর্ত দিয়েছিল—আটকে থাকা ২০০ হামাস যোদ্ধাকে প্রথমে আত্মসমর্পণ করতে হবে; এরপর তাদের মুক্তি দেওয়া হবে এবং কয়েকজনকে ইসরায়েলে নেওয়া হবে। তবে এ দাবি প্রত্যাখ্যান করে হামাস জানায়, তাদের যোদ্ধারা কোনোভাবেই আত্মসমর্পণ করবে না।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ