মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

 আফগানিস্তানে চার বছরে ১৩১৫টি নতুন শিক্ষা ভবন নির্মাণ, সংস্কার ৩৫২৪টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা অবকাঠামো উন্নয়নে জোরালো উদ্যোগ অব্যাহত রেখেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের শিক্ষা মন্ত্রণালয়। দেশব্যাপী বিভিন্ন নতুন প্রকল্প বাস্তবায়ন এবং পুরোনো অবকাঠামো সংস্কারের মাধ্যমে শিক্ষাখাতকে আরও শক্তিশালী করা হচ্ছে।

চলতি ১৪০৪ সৌরহিজরি শিক্ষাবর্ষে (২১ মার্চ ২০২৫–২০ মার্চ ২০২৬) কয়েক মাসের মধ্যেই দেশজুড়ে ১৭৯টি নতুন স্কুল এবং ৬টি ধর্মীয় স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। এসব প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ২১৭ কোটি ৭০ লক্ষ আফগানি। ২১টি প্রদেশে এসব ভবন নির্মাণ কার্যক্রম সম্পন্ন হয়।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, বিগত চার বছরে মোট ১,৩১৫টি নতুন শিক্ষা ভবন নির্মাণ করা হয়েছে। একই সময়ে ৩,৫২৪টি শিক্ষা ভবন সংস্কার করা হয়েছে, যা দেশের শিক্ষাখাতে বড় ধরনের অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

গত ২৩ নভেম্বর এক অফিসিয়াল ভিডিও বার্তায় শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ক্বারী মনসুর আহমাদ হামজা হাফিযাহুল্লাহ এসব তথ্য তুলে ধরেন।

তিনি জানান, এসব প্রকল্প বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি বিভিন্ন সহযোগী সংস্থা, ব্যবসায়ী এবং দেশের শিক্ষা–সমর্থক নাগরিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ