মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

মামদানির অভিষেক কমিটিতে ৯ বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি আগামী ১ জানুয়ারি শপথগ্রহণ করতে যাচ্ছেন। এ উপলক্ষে গঠিত তাঁর অভিষেক কমিটিতে স্থান পেয়েছেন ৯ জন বাংলাদেশি, যা প্রবাসী বাংলাদেশি সমাজে আনন্দ ও গৌরবের অনুভূতি ছড়িয়ে দিয়েছে।

গত ৪ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ৩৪ বছর বয়সী মামদানি বিজয়ী হন। নিউইয়র্ক সিটির ইতিহাসে এই প্রথম কোনো মুসলিম মেয়র দায়িত্ব নিতে যাচ্ছেন। তাঁর অভিষেক কমিটির ৪০০ সদস্যের তালিকায় পাওয়া বাংলাদেশিরা হলেন—
কাজী ফৌজিয়া, আব্দুল আজিজ ভূঁইয়া, শামসুল হক, মোহাম্মদ করিম চৌধুরী, ফারিহা আক্তার, আরমান চৌধুরী সিপিএ, শাহ রেহমান, তাজিন আজাদ এবং শ্যামতলী হক।

৪০০ জনের বিশাল তালিকা পর্যালোচনায় পাওয়া গেছে—এ পর্যন্ত ৯ জন বাংলাদেশি, ১১ জন পাকিস্তানি এবং ১৬ জন ভারতীয়কে চিহ্নিত করা সম্ভব হয়েছে। পাকিস্তানি ও ভারতীয়দের মধ্যে রয়েছেন ১০ জন পাঞ্জাবি এবং ৪ জন ইন্ডো-কারিবিয়ান। এছাড়া ইমরান পাশা নামের একজনও তালিকায় আছেন।

উল্লেখ্য, এবারের নির্বাচনে নিউইয়র্কের শতকরা ৯৮ ভাগ বাংলাদেশি মুসলিম মামদানিকে ভোট দিয়েছেন এবং প্রচারণায় সক্রিয়ভাবে কাজ করেছেন। তাদের এই অবদানের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা স্বরূপ অভিষেক কমিটিতে ৯ জন বাংলাদেশির স্থান পাওয়া—নিউইয়র্কের রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির পরিশ্রম, দক্ষতা ও প্রভাবের এক উজ্জ্বল স্বীকৃতি।

প্রবাসীদের রাজনৈতিক অঙ্গনে এটি এক বিরল সম্মান, যা পূর্বে অর্জন করা ছিল অত্যন্ত কঠিন

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ