মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

৭০ বছর বয়সে কোরআনের হাফেজ হলেন সৌদি নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবের বাহা অঞ্চলের প্রবীণ নারী হামদাহ আল-গামেদী ৭০ বছর বয়সে কোরআন হিফজ সম্পন্ন করে অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

ফলাহি সংস্থা ‘তরতীল’-এর তত্ত্বাবধানে পরিচালিত আঞ্চলিক হালকাতুত তাহফিজ আল-কোরআন কেন্দ্রের সার্বিক সহায়তায় দুই দশকের দীর্ঘ প্রচেষ্টায় তিনি হিফজ সম্পন্ন করেন।

সৌদি সংবাদমাধ্যম আখবার–২৪ জানায়, পারিবারিক দায়িত্ব, বয়সজনিত শারীরিক সমস্যা এবং নানামুখী ব্যস্ততার মাঝেও দীর্ঘদিনের আগ্রহ, অধ্যবসায় ও ধৈর্যই তাকে লক্ষ্য অর্জনে সফল করেছে। এ উপলক্ষে হিফজ কেন্দ্র তার সম্মানে বিশেষ এক অনুষ্ঠানও আয়োজন করে।

হামদাহ আল-গামেদীর শিক্ষিকা বলেন, “তিনি সত্যিকারের এক অনুকরণীয় উদাহরণ। নিয়মিত উপস্থিতি, অদম্য ইচ্ছাশক্তি ও দৃঢ় সংকল্পের মাধ্যমে তিনি এই বয়সেও মহান আল্লাহর কিতাব হিফজ করে দেখিয়েছেন।”

তরতীল সংস্থার বোর্ড চেয়ারম্যান আলী আল সারুরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা তার মনোবল, নিষ্ঠা ও অধ্যবসায়ের প্রশংসা করেন। সংগঠনের পক্ষ থেকে প্রবীণ এই হাফেজার সম্মানে বিশেষ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “কোরআন জীবনের নুর। যে আন্তরিকভাবে কোরআন গ্রহণ করে, বয়স যতই হোক না কেন, তার জন্য পথ সহজ করে দেন আল্লাহ।”

সূত্র : আখবার ২৪

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ