মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

ভারতে মুসলিম ঐতিহ্য ধ্বংসের অভিযোগ পাকিস্তানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতে ক্রমবর্ধমান ইসলামোফোবিয়া, ধর্মীয় সংখ্যালঘুদের ওপর চাপ এবং মুসলিম ঐতিহ্য ধ্বংসের প্রবণতা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এসব বিষয়ে বিশ্ব সম্প্রদায়কে সতর্ক করতে আহ্বান জানিয়েছে।

মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতি থেকে এই তথ্য জানা গেছে। খবর—পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় ও ডন নিউজ।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসেইন আন্দ্রাবি বলেন, অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদের জায়গায় নির্মিত রাম মন্দিরে পতাকা উত্তোলন ভারতের বর্তমান পরিস্থিতির ভয়াবহ প্রতিফলন। তার দাবি, ভারতে সংখ্যাগরিষ্ঠতাবাদী হিন্দুত্ববাদী রাজনৈতিক মতাদর্শের প্রভাবে সংখ্যালঘু মুসলিমদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য ইচ্ছাকৃতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি বলেন, কয়েকটি ঐতিহাসিক মসজিদ বর্তমানে ভাঙার হুমকির মুখে রয়েছে এবং ভারতীয় মুসলিমরা সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ক্রমবর্ধমান প্রান্তিকতার শিকার হচ্ছেন।

আন্দ্রাবি আন্তর্জাতিক মহলকে ভারতের ইসলামোফোবিয়া, ঘৃণাচার ও ঘৃণাপ্রসূত হামলার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে জাতিসংঘসহ সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি ইসলামী ঐতিহ্য রক্ষা এবং সব ধর্মীয় সংখ্যালঘুর অধিকার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

পাকিস্তান ভারতের সরকারকে আন্তর্জাতিক মানবাধিকার বাধ্যবাধকতা অনুযায়ী মুসলিমসহ সব ধর্মীয় সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা ও তাদের উপাসনালয় রক্ষার আহ্বানও জানিয়েছে।

১৯৯২ সালের ৬ ডিসেম্বর শতাব্দী প্রাচীন বাবরি মসজিদ উগ্রবাদী জনতা কর্তৃক ধ্বংস করা হয়। পরবর্তী বিচারিক প্রক্রিয়ায় অভিযুক্তদের খালাস দেওয়া হয় এবং ধ্বংসাবশেষের স্থানে মন্দির নির্মাণের অনুমতি দেওয়া হয়— যা পাকিস্তানের মতে, ভারতের রাষ্ট্রীয় সংস্থাগুলোর সংখ্যালঘুবিরোধী আচরণের উদাহরণ।

ভারতীয় গণমাধ্যম জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘পবিত্র অনুষ্ঠানে’ রাম মন্দিরের শীর্ষে গেরুয়া পতাকা উত্তোলন করেছেন, যা মন্দিরের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হওয়ার ইঙ্গিত বহন করে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ