মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণ অব্যাহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজায় যুদ্ধবিরতির চুক্তি উপেক্ষা করে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী উত্তর ও দক্ষিণ গাজার সেনানিয়ন্ত্রিত এলাকাগুলোতে গোলাবর্ষণ ও ভবন ধ্বংস অব্যাহত রেখেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা সংবাদ মাধ্যম আনাদোলুকে জানান, বুধবার গাজা সিটির শুজাইয়া এলাকায় ইসরায়েলি সেনারা একাধিক আবাসিক ভবন উড়িয়ে দিয়েছে। এগুলো সামরিক নিয়ন্ত্রণাধীন “ইয়েলো লাইন” বেষ্টিত অঞ্চলের মধ্যে পড়ে।

দক্ষিণ গাজার খান ইউনুসের পূর্বাঞ্চলেও সেনানিয়ন্ত্রিত এলাকাগুলোতে ইসরায়েলি কামান থেকে গোলাবর্ষণ করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

তবে এসব হামলায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

গত কয়েক সপ্তাহ ধরে যুদ্ধবিরতির অংশ হিসেবে সেনাবাহিনীর দখলকৃত এসব এলাকায় প্রতিদিনই গোলাবর্ষণ ও ভবন ধ্বংসের ঘটনা ঘটছে। ইসরায়েল দাবি করছে, তারা হামাসের অবকাঠামো টার্গেট করছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনী গাজায় প্রায় ৭০,০০০ মানুষকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু, এবং ১,৭১,০০০ জনকে আহত করেছে। দুই বছরেরও বেশি সময় ধরে চলা এই গণবিধ্বংসী অভিযানে গাজার অধিকাংশ অঞ্চল এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ