মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

হংকংয়ে কয়েকটি বহুতল ভবনে আগুন, নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটের দিকে কমপ্লেক্সের কয়েকটি উঁচু ভবনে আগুন ছড়িয়ে পড়ে। দমকল বাহিনী ও জরুরি উদ্ধারকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

চায়না ডেইলির তথ্য অনুযায়ী, একই সঙ্গে একাধিক টাওয়ারে আগুন লাগায় পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে। ভবনগুলোর ভেতরে একাধিক ব্যক্তি আটকা পড়েছেন বলে পুলিশ জানিয়েছে। ইতোমধ্যে চারজন নিহতের খবর পাওয়া গেছে, এছাড়াও বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

সরকারি সম্প্রচারমাধ্যম আরটিএইচকের প্রতিবেদন বলছে, বিকেল ৫টা পর্যন্ত সাতজন আহত ব্যক্তিকে অ্যালিস হো মিউ লিং নেদারসোল হাসপাতাল এবং প্রিন্স অফ ওয়েলস হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক, আর একজনের অবস্থা স্থিতিশীল।

ফায়ার সার্ভিস এক বিবৃতিতে জানায়, আশেপাশের বাসিন্দাদের ঘরেই অবস্থান করতে, দরজা-জানালা বন্ধ রাখতে এবং শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকায় সাধারণ জনগণকে না যাওয়ার অনুরোধ করা হয়েছে।

ওয়াং ফুক কোর্ট মোট আটটি ব্লক নিয়ে গঠিত একটি বিশাল আবাসিক কমপ্লেক্স, যেখানে প্রায় ২,০০০ ইউনিট রয়েছে। আগুন লাগা ভবনগুলোর বাইরের দিকে নির্মাণের কাজে ব্যবহৃত বাঁশের ভারা থাকায় আগুন নিচ থেকে দ্রুত ওপরের দিকে ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: এফপি জার্নাল

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ