মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪

পাকিস্তানের আদিয়ালা জেলেই আছেন ইমরান খান, সুস্থ আছেন : কর্তৃপক্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমরান খানকে ঘিরে আবারও উত্তেজনা ছড়াচ্ছে পাকিস্তানে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তার মৃত্যুর গুঞ্জন নিয়ে মুখ খুলেছে আদিয়ালা কারা কর্তৃপক্ষ। রাওয়ালপিন্ডির ওই কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ইমরান খানকে আদিয়ালা থেকে অন্যত্র সরানোর খবর মিথ্যা। তিনি পরিপূর্ণ সুস্থ আছেন এবং প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা পাচ্ছেন। তার অসুস্থতার খবর ভিত্তিহীন এবং তার সুস্থতা নিশ্চিত করা হচ্ছে।

গতকাল বুধবার খবর ছড়িয়ে পড়ে ইমরান খানকে আদিয়ালা কারাগার থেকে গোপনে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। এর আগে, এক মাসেরও বেশি সময় ধরে সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করার ওপর অঘোষিত নিষেধাজ্ঞা আরোপ করে পাকিস্তান সরকার। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যুর ভুয়া খবরও ছড়িয়ে পড়ায় উদ্বেগের সৃষ্টি হয় তার দল ও সমর্থকদের মধ্যে।

এদিকে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, কারাগারে ইমরান খানকে সর্বোচ্চ সুবিধা দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, তিনি কারাগারে থেকে যে সুবিধা পেতেন ইমরান খান এরচেয়েও বেশি পাচ্ছেন।

খাজা আসিফ বলেন, “তার জন্য যে খাবার আসে সেটির মেন্যু দেখুন। এগুলো পাঁচ তারকা হোটেলেও নেই। কারাগারে তার কাছে টেলিভিশনও আছে। তিনি নিজের ইচ্ছা অনুযায়ী যে কোনো চ্যানেল দেখতে পারেন। তার সঙ্গে ব্যায়ামের যন্ত্রাংশও আছে।” সাবেক প্রধানমন্ত্রীর ডাবল বেডের ব্যবস্থাও করা হয়েছে বলে দাবি করেন আসিফ।

সূত্র : জিও টিভি

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ