মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

দুই নারীকে ধর্ষণ দোষীকে প্রকাশ্যে ফাঁসি দিল ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানে দুই নারীকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সেমনান প্রদেশের বাসতাম শহরে মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোরে এ দণ্ড কার্যকর করা হয়।

ইরানের বিচার বিভাগ–সংশ্লিষ্ট সংবাদ সংস্থা মিজান জানায়, দেশটির সুপ্রিম কোর্ট রায় বহাল রাখার পর প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়। তবে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম বা রায় ঘোষণার তারিখ প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

সেমনান প্রদেশের বিচার বিভাগের প্রধান মোহাম্মদ সাদেঘ আকবরী জানান, দোষী ব্যক্তি প্রতারণা ও বলপ্রয়োগের মাধ্যমে দুই নারীকে আক্রমণ করেছিলেন। পরে ভুক্তভোগীদের সুনাম ক্ষুণ্ন করতে তাদের হুমকি দিয়েছিলেন বলেও তিনি জানান।

ইরানে সাধারণত কারাগারের ভেতরেই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। হত্যার দায়ে আরেক ব্যক্তিকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করার দুই সপ্তাহের মাথায় নতুন এই শাস্তি কার্যকর হলো।

সূত্র: ইরান ওয়্যার

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ