মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

হংকংয়ের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১২৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১২৮ জনে দাঁড়িয়েছে। এখনও আরও দুই শতাধিক মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে কর্মকর্তারা সতর্ক করেছেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার এক সংবাদ সম্মেলনে হংকংয়ের নিরাপত্তা মন্ত্রী ক্রিস বলেন, হংকংয়ে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যুর সংখ্যা বেড়ে ১২৮ জনে দাঁড়িয়েছে।

তিনি সতর্ক করে বলেন, দুই শতাধিক মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

গত বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে হংকংয়ের তাইপো নগরীর ওয়াং ফুক কোর্ট নামের একটি আবাসিক কমপ্লেক্সে আগুন লাগে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে কয়েকটি ভবনে। আগুনের লেলিহান শিখা গ্রাস করতে শুরু করে গোটা কমপ্লেক্স।

ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জরুরি আবাসনের জন্য ৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে শত শত মানুষ আশ্রয় নিয়েছেন। প্রয়োজনে আরো আশ্রয়কেন্দ্র খোলার প্রস্তুতি রয়েছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ