শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামি আইন বাস্তবায়নে বাধা ক্ষমতার লোভ ও স্বার্থ: মাওলানা ফজলুর রহমান সমাজ ও রাষ্ট্রের কল্যাণে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: জমিয়ত সভাপতি ফাজিল-কামিল মাদরাসায় সব ধরনের নিয়োগ বন্ধের নির্দেশ কাশ্মীরের মসজিদে অভিন্ন জুমার খুতবার প্রস্তাবে তীব্র প্রতিক্রিয়া জুমার দুই খুতবার মাঝখানে কোন দোয়া পড়বেন? মৌলভীবাজার জেলা জমিয়তের নতুন কমিটি গঠন যুক্তরাষ্ট্র সফরে যেসব কর্মসূচিতে যোগ দিচ্ছেন পীর সাহেব চরমোনাই কক্সবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ ছয় মাসে ৫৩৫২ মক্তব প্রতিষ্ঠা করেছে জমিয়তে উলামায়ে হিন্দ মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা

৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ফাইল ছবি

দখলকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদ ৪০ দিন পর মুসল্লিদের জন্য খুলে দিয়েছে ইসরাইল। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে মসজিদটি পুনরায় খুলে দেওয়া হয়।

বার্তা সংস্থা আনাদোলুর সংবাদে বলা হয়, পুরনো শহর (ওল্ড সিটি) এলাকায় অবস্থিত ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম এ মসজিদের দরজা ফজরের আজানের সঙ্গে সঙ্গে খুলে দেওয়া হয়, এরপর শত শত ফিলিস্তিনি মুসল্লি আল-হারাম আল-শরিফ প্রাঙ্গণে প্রবেশ করেন।

মসজিদ খুলে দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই বিপুলসংখ্যক মুসল্লি সেখানে ছুটে আসেন। অনেককে কান্নায় ভেঙে পড়তে এবং সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায়।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরাইল আল-আকসা মসজিদ সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়, কেবল মসজিদের কর্মী ও জেরুজালেম ইসলামিক ওয়াকফ কর্মকর্তাদের সীমিত প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। এ সময় সাধারণ ফিলিস্তিনিদের ছোট ছোট স্থানীয় মসজিদে নামাজ আদায় করতে বাধ্য করা হয়। ইসরাইল বলেছিল, ইরানকে কেন্দ্র করে চলমান আঞ্চলিক উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ