মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮


নাগরিকদের এবার হজে না-যাওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে সৌদি আরবে অবস্থানরত এবং সেখানে ভ্রমণে ইচ্ছুক মার্কিন নাগরিকদের পবিত্র হজ পালন না করতে পরামর্শ দিয়েছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস।

গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (৮ এপ্রিল) সৌদি কর্তৃপক্ষের দেওয়া ভ্রমণ সতর্কতার বরাত দিয়ে এক বিবৃতিতে আমেরিকান নাগরিকদের দেশটিতে ভ্রমণের বিষয়টি গুরুত্বের সাথে পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়েছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস।

একই সঙ্গে মার্কিন নাগরিকদের এ বছর পবিত্র মক্কায় হজে অংশগ্রহণ না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘বর্তমান যুদ্ধাবস্থা ও আঞ্চলিক অস্থিরতার কারণে মার্কিন নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা কঠিন হয়ে পড়তে পারে। সংঘাতপূর্ণ এই সময়ে যেকোনো ধরনের বড় জমায়েত বা ভ্রমণে বাড়তি ঝুঁকি থাকায় মার্কিন প্রশাসন তাদের নাগরিকদের সতর্ক থাকার এই বিশেষ নির্দেশনা প্রদান করেছে।’

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ