মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানাল যুক্তরাজ্য-স্পেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলার নিন্দা জানিয়েছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হেইলি। একই সঙ্গে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতিকে শক্তিশালী করতে যুক্তরাজ্য সাধ্যমতো চেষ্টা করবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী এ কথা বলেন। 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই যুদ্ধবিরতি টিকে থাকবে কি না— জানতে চাইলে জন হেইলি বলেন, ‘আমরা এই যুদ্ধবিরতিকে স্বাগত জানাই এবং আমরা চাই এটি কার্যকর থাকুক। আমরা লেবাননে এই উত্তেজনার তীব্র নিন্দা জানাই। আমরা চাই ইসরায়েল-লেবানন সংঘাতকেও এই যুদ্ধবিরতির শর্তাবলীর আওতায় আনা হোক। 

ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে বড় আকারের ব্রিটিশ সামরিক বাহিনী মোতায়েন করা “ব্রিটেনের জাতীয় স্বার্থের” অনুকূলে নয় বলেও মন্তব্য করেছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী।

তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যের মতো যখন কোনো সংকট অত্যন্ত বিপজ্জনক ও ভয়াবহ রূপ নেয়, তখন অনেকেই প্রশ্ন তোলেন, কেন সেখানে যুক্তরাজ্যের সামরিক সম্পদ ও সব সদস্যদের মোতায়েন করা হচ্ছে না, আমি তাদের এই প্রশ্ন বুঝতে পারছি। কিন্তু এটি ব্রিটেনের জাতীয় স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।’ 

এদিকে লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস। তিনি বলেছেন, গতকাল বুধবার লেবাননে বিমান হামলা চালিয়ে ইসরায়েল আন্তর্জাতিক আইনের পাশাপাশি মধ্যপ্রাচ্যে সদ্য হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

বৃহস্পতিবার স্পানিস পার্লামেন্টের নিম্নকক্ষে আলবারেস আরও বলেন, ‘গতকাল আমরা দেখেছি, ইসরায়েল যুদ্ধবিরতি উপেক্ষা করে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কীভাবে লেবাননে শত শত বোমা ফেলেছে।’

এর আগে আজই আলবারেস ঘোষণা দেন, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশায় স্পেন তেহরানে নিজেদের দূতাবাস আবার চালু করবে।

আলবারেস সাংবাদিকদের বলেন, ‘আমি আমাদের রাষ্ট্রদূতকে তেহরানে ফিরে যেতে, আবার তার দায়িত্ব গ্রহণ করতে এবং আমাদের দূতাবাস আবার চালু করতে নির্দেশ দিয়েছি, যাতে সম্ভাব্য সব দিক থেকে, এমনকি ইরানের রাজধানী থেকেই শান্তি প্রতিষ্ঠার এই প্রচেষ্টায় আমরা অংশ নিতে পারি।’

প্রসঙ্গত, ইরান ও লেবাননে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সামরিক পদক্ষেপের কড়া সমালোচক হিসেবে পশ্চিমা দেশগুলোর মধ্যে অন্যতম হয়ে উঠেছে স্পেন। এমকি এই যুদ্ধে ‍অংশ নেওয়া মার্কিন যুদ্ধবিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে দেশটি। 

সূত্র: বিবিসি, রয়টার্স

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ