মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

যুদ্ধ চায় না ইরান, তবে অধিকার আদায়ে অটল থাকবে সবসময়: মোজতবা খামেনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরান যুদ্ধ চায় না। তবে নিজেদের ন্যায্য অধিকার আদায়ে তারা সর্বক্ষণ অটল।

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে যুদ্ধ চায় না ইরান। তবে নিজেদের ন্যায্য অধিকার রক্ষায় তারা অটল থাকবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে পাঠ করা এক লিখিত বার্তায় এ কথা বলেন তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনে তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার কয়েক সপ্তাহ পর পাঠ করা ওই বার্তায় মোজতবা খামেনি বলেন, ‘আমরা যুদ্ধ চাইনি এবং এখনো চাই না।’

তিনি আরও বলেন, ‘তবে কোনো অবস্থাতেই আমরা আমাদের ন্যায্য অধিকার থেকে সরে দাঁড়াব না। এ-ক্ষেত্রে আমরা সমগ্র ‘প্রতিরোধ জোটকে’ একসাথে বিবেচনা করি।’

তার এই মন্তব্যকে লেবাননের দিকে ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে, যেখানে ইসরাইলের সাথে ইরানের মিত্র হিজবুল্লাহর সঙ্ঘাত চলছে।

এদিকে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সাথে দুই সপ্তাহের সাময়িক একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান। এর মাধ্যমে ভবিষ্যতে শান্তি আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর হুমকি দিয়েছিলেন।

মোজতবা খামেনি তার উল্লেখিত সে বার্তায় বলেন, যুদ্ধবিরতি থাকলেও জনগণের আন্দোলন থামানো উচিত নয়।

তিনি আরও বলেন, ‘জনগণের রাস্তায় নামা এখনো গুরুত্বপূর্ণ। জনসমাবেশে আপনাদের কণ্ঠস্বর আলোচনার ফলাফলে প্রভাব ফেলবে।’

উল্লেখ্য, বাবার ওপর হামলায় তিনি নিজেও আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। নেতৃত্ব গ্রহণের পর থেকে তিনি এখনো প্রকাশ্যে আসেননি। তবে তার সব বার্তাই লিখিত আকারে রাষ্ট্রীয় টেলিভিশনে পাঠ করা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একপর্যায়ে দাবি করেন, মোজতবা খামেনি হয়তো মারা গেছেন।

তবে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, তিনি চিকিৎসাধীন আছেন এবং সুস্থ হয়ে উঠছেন। তার কিছু ছবিও প্রকাশ করা হয়েছে, যদিও সেগুলো কবে তোলা হয়েছে তা উল্লেখ করা হয়নি।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ