শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামি আইন বাস্তবায়নে বাধা ক্ষমতার লোভ ও স্বার্থ: মাওলানা ফজলুর রহমান সমাজ ও রাষ্ট্রের কল্যাণে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: জমিয়ত সভাপতি ফাজিল-কামিল মাদরাসায় সব ধরনের নিয়োগ বন্ধের নির্দেশ কাশ্মীরের মসজিদে অভিন্ন জুমার খুতবার প্রস্তাবে তীব্র প্রতিক্রিয়া জুমার দুই খুতবার মাঝখানে কোন দোয়া পড়বেন? মৌলভীবাজার জেলা জমিয়তের নতুন কমিটি গঠন যুক্তরাষ্ট্র সফরে যেসব কর্মসূচিতে যোগ দিচ্ছেন পীর সাহেব চরমোনাই কক্সবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ ছয় মাসে ৫৩৫২ মক্তব প্রতিষ্ঠা করেছে জমিয়তে উলামায়ে হিন্দ মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা

লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে। শনিবার (১১ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে লেবানন কতৃপক্ষ। গত মাসে ইসরায়েল এবং ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় দুই হাজার ২০ জন নিহত হয়েছে বলে জানানো হয় এএফপির প্রতিবেদনে।  

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া নতুন তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ২৪৮ জন নারী, ১৬৫ জন শিশু এবং ৮৫ জন চিকিৎসা ও জরুরি সেবাকর্মী রয়েছেন। এছাড়া গত ২ মার্চ (২০২৬) মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে লেবাননও জড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত আহতের সংখ্যা ৬ হাজার ৪৩৬ জন।

এদিকে ঘণ্টার পর ঘণ্টা শ্বাসরুদ্ধকর আলোচনা এবং কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কূটনৈতিক প্রচেষ্টার পরও ইরান এবং যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির বিষয়ে একমত হতে পারেনি। ফলে কোনো ধরনের সমঝোতা ছাড়াই পাকিস্তান ছাড়ছে মার্কিন প্রতিনিধি দল। রোববার (১২ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টা ০৮ মিনিটে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসলামাবাদের বিমানবন্দর থেকে এয়ার ফোর্স টু প্লেনে চড়ে দেশের উদ্দেশে রওয়ানা হন।

শনিবার বিকেলে ইসলামাবাদের সেরেনা হোটেলে ‘ইসলামাবাদ টকস’ নামে এই উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছিল। মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। অন্যদিকে, ইরানের পক্ষে ছিলেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

সংবাদ সম্মেলনে জেডি ভ্যান্স বলেন, ‘আমরা টানা ২১ ঘণ্টা আলোচনা করেছি এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে—এটা সুসংবাদ। তবে দুঃসংবাদ হলো, আমরা কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারিনি।’

জেডএম/

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ