শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮


ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার সম্পর্কে যা বললেন ট্রাম্প


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে তিনি কোনোভাবেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না।

ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কেন আমি এটি ব্যবহার করবো?—এ প্রশ্নকেই তিনি অযৌক্তিক বলে মন্তব্য করেন।

তার দাবি, যুক্তরাষ্ট্র এরই মধ্যে প্রচলিত (কনভেনশনাল) সামরিক শক্তি ব্যবহার করেই নিজেদের লক্ষ্য অর্জন করেছে।

তিনি আরও বলেন, আমরা পারমাণবিক অস্ত্র ছাড়াই প্রচলিত পদ্ধতিতে তাদের ব্যাপকভাবে দুর্বল করে দিয়েছি।

ট্রাম্প জোর দিয়ে বলেন, পারমাণবিক অস্ত্র কোনো দেশেরই ব্যবহার করা উচিত নয়।

ইরানকে ঘিরে চলমান সংঘাতের মধ্যে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছিল। এমন পরিস্থিতিতে