মসজিদে নববির ইমামসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন মসজিদুল হারাম ও মসজিদে নববির ধর্মবিষয়ক প্রেসিডেন্ট শায়খ আবদুর রহমান আল-সুদাইস। আসন্ন হজ উপলক্ষে জিয়ারতকারীদের জন্য গৃহীত সেবাব্যবস্থার প্রস্তুতি পর্যালোচনা করেছেন তিনি।
ইনসাইট দ্য হারামাইনের খবরে বলা হয়, রোববার (২৬ এপ্রিল) বিশ্ববিখ্যাত কারী শায়খ আস-সুদাইস মসজিদে নববিতে এলে তাঁকে স্বাগত জানান ইমামসহ দায়িত্বশীল কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হজের মৌসুমকে সামনে রেখে সেবার মান আরও উন্নত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং ধর্মীয় পরিবেশ সুসংহত রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব কার্যক্রমের অগ্রগতি নিশ্চিত করতেই শায়খ সুদাইসের এই গুরুত্বপূর্ণ সফর।
মদিনায় পৌঁছে তিনি মসজিদে নববির সম্মানিত ইমামদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। বৈঠকে পারস্পরিক সমন্বয় জোরদার,